টেক্সটাইল ফ্রেশারদের যে বিষয় গুলি জেনে রাখা প্রয়োজনীয়
জব এর ভাইবার জন্য কিছুটা সময় দেয়া এবং প্রস্তুতির কিছুটা ঘাটতি বিভিন্ন বিষয় নিয়ে কিছুটা আলোচনা : টেক্সটাইল এর যতোই রেফারেন্স থাকুক না কেন আপনাকে কোম্পানির নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে জব পেতে হবে । বেশির ক্ষত্রেই দেখা যায় অনেকেই রেফারেন্সের জোরে ইন্টার্ভিউ পর্যন্ত যেতে পারলেও তারা লিখিত পরীক্ষায় টিকতে পারেন না । এর জন্য অবশ্য নিজেকেই দায়ী করতে হবে, কারন আপনি স্টাডির পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া এর জন্য নিজেকে প্রুস্তুত করতে পারতেন। আমাদের টেক্সটাইল স্টুডেন্টদের ইন্টার্ভিউ সম্পর্কিত কিছু ভ্রান্ত ধারনা : ১ . টেক্সটাইল জব রেফারেন্স ভিত্তিক !!! ভালো মানের ফেক্টরিতে জব করতে হলে তাদের HR এর নিয়োগ প্রক্রিয়া অনুসারে আপনাকে ঢুকতে হবে যার জন্য আপনাকে লিখিত, মৌখিক, প্রেজেন্টেশন দিয়ে আপনাকে জব পেতে হবে। ২ . মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব এর জন্য রেফারেন্স লাগে না এর জন্য কোয়ালিফিকেশন লাগে, মেক্সিমাম স্টুডেন্ট নিয়োগ প্রক্রিয়া জানার না করনে উটকো ঝামেলা মনে করে ওই জব গুলিতে এপ্লাই করেন না যার ফলে এই সেক্টর এখনো অনেককেই প্রতিযোগী হীন করে রাখছে। ৩ . আমাদের রানিং স্টুডেন্টদের ধারনা ...