Posts

Showing posts with the label Dyeing

হোয়াইট ফেব্রিকের ব্লুইশ টোন আনবেন যে ভাবে | White Fabric Dyeing

ডাইং কেইস স্টাডি : ব্লুয়িশ হোয়াইট সাধারনত হোয়াইট কাপড় এর টোনে ব্লুয়িশ হলেও এতোটা ব্লুয়িশ হয় না কিন্তু বায়ার গন আমাদের কিছু সময় এমন হোয়াইট দেন যায় অতিমাত্রার ব্লুয়িশ।  এই ব্লু সাধারন অপটিক্যাল ব্রাইটেনার দিয়ে আসে না যেমন প্রচলিত কিছু ব্রাইটেনার হলো 4BK, 6BK, BYB, MSI .  সমাধানঃ আমরা ব্লুয়িশ বা গ্রিনিশ একটা টোন আনার জন্য ব্রাইটেনার দেয়া অবস্থায় সামান্য টার্কিশ আর সোডা গুলিয়ে কাপড় কে কিছু ক্ষন ঘুরিয়ে নিলে ওই কাপড় এর সেড ব্লুয়িশ / গ্রিনিশ টোন হয়ে যায় ।  তবে পরিমান খুবি অল্প হয় যা অভিজ্ঞতার উপর নির্ভর করে । তবে ডাই ভালো করে ডিজলভ করে নিয়ে পরে ডজিং করতে হবে। এটি খুব রিক্স একটি কাজ ডজিং এ সমস্যা হলে পুরো কাপড়ে স্পট আসবে।

কালার কম্বিনেশন লেখার নিয়ম

Image
কালার কম্বিনেশন লেখার নিয়ম : সবাই কম বেশ জানি ফেক্টরিতে নুনতম  তিনটি ডাইজ এর সমন্বয়ে যাবতীয় সকল কালার করা হয়। যেমন: রেড, ইয়োলো, নেভি, অরেঞ্জ, ব্লাক,টার্কিশ, RSPL, ব্লু । যে কোন কালার টোন আর হিউ অনুযায়ী এদের যে কোন তিনটি ডাই এর সংমিশ্রনে করা হয়। এখন মুল বিষয় হলো ল্যাব থেকে রেসিপি দেয়ার সময় ওই তিন ডাইজ এর একট সিরিয়াল ফলো করা হয়, যার সিরিয়াল হলো ১.ইয়োলো ২.রেড ৩. নেভি/ব্লাক/টার্কিশ/RSPL আর এই ডাই কম্বিনেশন এর সিরিয়ালি  লিখার পর এই কাপড় ডাইং করতে কি পরিমান সল্ট,  সোডা, কস্টিক লাগবে তার পরিমান লিখা হয় কিন্তু ছবিতে আমাদের এই কম্বিনেশন টি ভুল ভাবে লিখেছে, এর জন্য এই কথা গুলি বলা।

কালার কম্বিনেশন করার কিছু নিয়ম

Image
কালার  কম্বিনেশন : ডাইং এর থিউরি অনুযায়ী গ্রিন,  টার্কিশ,  RSPL  জাতীয় কালার গুলিতে রেড ব্যাবহার করা হয় না।   রেড সেড এর গ্রীন টোন কে কমিয়ে দেয় বা গ্রিন রেড এর টোন নস্ট করে দেয়। আমাদের এর ছবিটা আলোচনা করা যাক : ইয়োলো আমাদের প্রথম ডাইটি  ফুকাজল ব্রেন্ড এর ইয়োলো ,  কিন্ত এর মাঝে একটি ব্যাপার আছে এখানে আগে বলে রেখেছি সেডে রেড এর টাচ দেয়া যাবে না তা হলে গ্রিনিশ ভাব নস্ট হয়ে যাবে।  আমাদের ফ্লোরে দুই ধরনের ইয়োলো ব্যাবহার করি ১. লেমন ইয়োলো ( কোড 3GL -  GL মানে গ্রিনিশ লেমন ) ২. গোল্ডেন ইয়োলো ( কোড UCX - এটি ডার্কার আর রেডিশ ) টার্কিশ লাইট ব্লু তে টার্কিশ ছাড়া হয় না,  টার্কিশে ব্লু আর গ্রিন আর ইয়োলো  উভয়ের সংমিশ্রিত টোন আছে T/ Blue  মানে টার্কিশ ব্লু 225% হলো তার কালার স্ট্রেনথ G হলো গ্রিনিশ টোন কোড। ব্লু ডিপ কালার এর ব্লু বলতে আমরা নেভিব্লু কে বুঝি আর লাইট ব্লু বলতে শুধু ব্লু কে বুঝি যেমন এখনে Novacron  এর Blue FNR  এই গ্রুপের কালার ব্যাবহার করেছি এটি লাইটার সেড এর জন্য ব্যাবহার করা হয় ।

সেড ওকে করার অপ্রচলিত অভিজ্ঞতা

Image
সেড ওকে করার বুদ্ধি উপায় ১ NAZ  থাকা কালিন আমাদের একটি সেড দেখাচ্ছিলাম  NEXT এর GQP কে  ,  তার নাম ছিলো রবিন ( আমার দেখা সবচেয়ে ঘাঊরা  GPQ ) তাকে আমি অনুরোধ করছি  ৫০০ কেজির একটি লট এপ্রুভ করার জন্য,  তা সে করবেই না। এখানে সমস্যা ছিলো সে নতুন আর সেড এর রিস্ক নিতে চায় না বারে বারে রেক্টি ফাই করার কথা বলে। তার সাথে কথা বলে ফেক্টরিতে ফেরত আসলাম,  তখন আমি আরেক জন মাহবুব ভাই  ( আমার টেক্সটাইল গুরু )  সিধান্ত নিলাম তাকে কি ভবে বোকা বনানো যায় ।  আমরা একই রোল থেকে কাপড় কেটে তিন টি হেংগার বানিয়ে তার কাছে গেলাম বললাম ভাই আমরা তিন ভাবে ফিনিশিং করেছি দেখুন কোনটি ভালো ।  তখন আমি এপ্রুভ হেংগার এর সাথে সব গুলিকে এক বার একটি অপরটির উপর বারে বারে বারে নাড়ছিলাম।  কালার এর সাইকোলজি হলো আপনি যদি কয়েকটি সেইম সেড বারে বারে দেখলে আপনার চোখে দৃস্টি বিভ্রম সৃস্টি করবে।  তখন চাইলে খুব একটা পার্থক্য খুজে বের করতে পারবেন না,  তোর পরো সে হারতে নারাজ সে এক একটার এক এক টা দোষ ধরে।  পরে একটা ধরে বলে এটা ভালো আছে মোটা মুটি। পরে সে এপ্রুভ দিল...

ডাইং প্রডাকশন এর লাইক্রা কাপড় চালানোর কিছু সুবিধা আসুবিধা জেনে নিন

Image
ডাইং প্রডাকশন এর লাইক্রা কাপড় চালানোর কিছু সুবিধা আসুবিধা : লাইক্রা হচ্ছে স্পানডেক্স সুতার ব্রেন্ড নেম  স্পানডেক্স তার ক্যামিকেল বা জেনেরিক নেম। লায়ক্রা আমেরিকান ইনভিস্তা কোম্পানির ইলাস্টোমারিক ফাইবার ।  ফেক্টরির কাপড় এর ইলাস্টেন থাকলে একে লাইক্রা বলে যদিও তা ঠিক না। কিছু ব্রেন্ড : Roica (India) Texlon (Korean) Lycra (USA) ১. আমাদের সব কাপড় গুলির মাঝে লাইক্রা কাপড় এর প্রসেস লস সব চেয়ে বেশি। ২. লাইক্রা কাপড় ডাইং এর আগে হিট সেট করে নিতে হয়। ৩. লাইক্রা কাপড় এর হিট সেট না করলে ক্রিজ মার্ক পড়ে। ৪. আমাদের লায়ক্রা ফেব্রিক গুলির মাঝে লাইক্রা % হিসেবে বলা হয় যেমন ৫% লায়ক্রা,  ১০% লায়ক্রা। ৫. কাপড়ে মেক্সিমাম ১৫% পর্যন্ত লায়ক্রা ব্যাবহার করা হয় আর এটি করা হয় সুইম সুট এর জন্য। ৬. নিট কাপড় এর এর লায়ক্রা টাইপ তিন ধরনের ফুল ফিডার লায়ক্রা হাফ ফিডার লায়ক্রা কোয়াটার ফিডার লায়ক্রা ৭. নীট ওভেন উভয় কাপড় এর Width প্রিট্রিট মেন্ট বা ডাইং এর পর গ্রে এর তুলনায় অনেক কমে যায়। ৮. লায়ক্রা কাপড় এর প্রসেস লস ৮% ধরে ডাইং করা হয়  । ৯. লাইক্রা ফাইবার রিয়েক্টিভ ডাইং এর পর ও আনডাইড থাকে। ১০. লাইক্রা ওভ...

ওভেন কাপড়ে সেড দেখার সময় কেন ২-৩ থান নামিয়ে সেড দেখা হয়

প্রক্রিয়াঃ ২-৩ থান কাপড় নামিয়ে স্যাম্পল কাটা কারনঃ সাবার জানা আছে হয়তো যে ওভেন ফেব্রিক ডাইং করতে হয়ে কান্টিনিউয়াস (CPB, Tharmosol, Pad Steam) বা সেমি কন্টিনিউয়াস (Jigger) মেথোডে।  এই দুই ডাইং মেথোডের ভেতরে অনলাইনে সেড চেক করা শুধু মাত্র জিগারে এবং থার্মোসলে,  CPB-Cold Pad Batch Dyeing Machine  তে ডাইং শেষে সেড চেক করার জন্য আমাদের ১২ ঘন্টা রোটেশন এর পর ওয়াস পর্যন্ত অপেক্ষা করতে  হয় এবং ওয়াস করার পর সেড চেক করতে হয় । এখনে আমাদের আফটার ওয়াস সেড চেক  এর জন্য আমরা একটি প্রক্রিয়া ফলো করি আর  সেটি না করলে আমরা প্রপার সেড পাবো না । আর প্রক্রিয়া টি হলো ওয়াস করা ডাইড ফেব্রিক এর ব্যাচার থেকে ২-৩ থান কাপড় কে নামিয়ে দুই থানের জয়েনিং থেকে ১-২ থান ভেতর থেকে একটি ছোট পকেট স্যাম্পল কাটা। কন্টিনিউয়াস ওয়াস মেশিনে ওয়াস এর সময় ব্যাচার এর উপর আর নিচের ১৮৪ মিটার করে কাপড় মেশিনে আটকে থাকে।  ওয়াস শেষে কাপড় ড্রাই হওয়ার পর এই স্থান থেকে স্যাম্পল কাটলে আমরা সে খান থেকে প্রপার সেড বুঝতে পারি না তাই ফিনিশিং করার আগে আমারা এই ভাবে স্যাম্পল কাটলে বলি এটি কমন প্রক্রিয়া। কাপড় নামানো ...

ফেব্রিক এর PH টেস্ট এর কিছু বিষয়

Image
ওভেন ফেব্রিক এর PH. টেস্ট। ডাইং এর আগে দেখে নিতে হয় কাপড় এর Ph নয়তো যদি কাপড় এর Ph হাই থাকে তবে কাপড় ডাইং এর কালার স্পট আসবে। ওভেনডাইং ওভেন ডাইং এর ক্ষত্রে কাপড় এর Ph Test করা হয় কারন কাপড় ড্রাই অবস্থায় ডাইং হয়। নীটডাইং নীট কাপড় ডাইং এর ক্ষত্রে কাপড় এর Ph  না দেখে লিকার এর Ph দেখা হয়ে থাকে,  কারন নীট কাপড় ভেজা অবস্থায় ডাইং হয়। উভয় ক্ষত্রে কাপড় এর মিডিয়া নিউট্রাল হওয়া চাই।

ডাইং সেকশনে কম্পিউটার এর কিছু কাজ | Computer In Dyeing Section

Image
ডাইং এ কম্পিউটার এর কাজ: কম্পিউটার এর মেজর কোন কাজ জন্য ডাইং এ ব্যাবহার করা হয় না,  তার পরো কিছু কিছু কাজের ক্ষত্রে কম্পিউটার দরকার হয়,  সে গুলি হলো ১. প্লানিং বা ব্যাচ ডিপার্টমেন্ট এর ডাটা বেজ সংরক্ষন করা। ২. সেন্ট্রাল ERP এর সাথে ডাইংকে যুক্ত করা। ৩. স্পেক্ট্রোফটোমিটার এর ইন্টারফেস এর জন্য বা সফটওয়্যার পরিচালনার জন্য। ৪. ডাইং এর ডাটাবেজ আর রেসিপি ক্যাল্কুলেশন এর ক্ষত্রে কম্পিউটার লাগে। ৬. প্রডাকশন রিপোর্ট করার জন্য, এক্সেল এর কাজের ক্ষত্রে কম্পিউটার । ৭. GM, Management এর টেবিলের কম্পিউটার ঈ মেইল আদান প্রদান এর জন্য বেশিরভাগ সময় ব্যাবহার করা। ৮. অটো ডিসপেন্সার,  অটো কালার মেজারমেন্ট এর জন্য কম্পিউটার দরকার। নোটঃ কম্পিউটার এর কাজ করার ক্ষত্রে এক্সেল এর কাজ জানা খুব জরুরী,  এটি ৯০% কাজের ক্ষত্রে লাগে । স্টুডেন্ট দের এটি শেখার প্রতি জোর দিতে হবে,  তবে হাল্কা পারি এটি এটি বলার চেয়ে না পারাই ভালো ।

ডাইং এর কালার গোলানোর সময় লক্ষনীয় কিছু বিষয়

Image
কালার গোলানোর সময় লক্ষনীয় কিছু বিষয় : ফেক্টরিতে কালার গোলানোর সময় একটি নির্দেশনা মেনে কালার গোলাতে হয় সেটি হলো,  যদি ডাই কম্বিনেশন এর ভেতরে ব্লাক,  টার্কিশ,  আর স্পেশাল এর পরিমানে বেশি থাকে তখন টেম্পারেচার ৭০ ডিগ্রী করে কালার ডিজলভ করতে হয় আর আর জেনারেল কম্বিনেশন হলে যেমন নেভি,  ইয়োলো, রেড, অরেঞ্জ  থাকলে তা ৫০-৬০  ডিগ্রী তাপমাত্রায় ডিজলভ করতে হয়। এর কারন হলো উপরে ডাইজ গুলির জমাট বাধার প্রবনতা অনেক বেশি । এই গুলি ভালো করে ডিজলভ করে না নিলে আফটার ডাইং কালার এর স্পট আসার প্রবনতা থেকে যায় ডাইজ মিক্সিং টেম্পারেচার :  Blue  R Spl ডাইজ এর মিক্সিং টেম্পারেচার ৫০ ডিগ্রী  ব্লাক টার্কিশ এর মিক্সিং টেম্পারেচার ৮০ ডিগ্রী   রেড, ইয়োলো, নেভি, অরেঞ্জ, ব্রাউন এর মিক্সিং টেম্পারেচার ৬০ ডিগ্রী                                

খাকি কালার এর কিছু বিভ্রাট বিভ্রান্তি

Image
খাকি কালার এর বিভ্রাট স্কুল থাকা কালিন  সময়ে আমরা খাকি কালার বলতে মুলত  ছবিতে আমার আংগুল এর নিচে রাখা কালার কেই বুঝতাম,  আর ফেক্টরির বিষয়  পুরো উল্টো আমরা খাকি কালার বলতে বেইজ কালার কে এখন বুঝি। আর অলিভ গ্রিন টাইপ এর কালার আমাদের ফেক্টরিতে খাকি নামে পরিচিত । এটি আমাদের ক্রিটিকাল কালার,  এর টোন কখনোই আপনার ধারনা অনুযায়ী মিলাতে পারবেন না,  হয় কিছু সর্ট বা কিছু আপ হয়ে যায় যেমন মাঝে মাঝে  রেডিশ,  মাঝে মাঝে ইয়োলিশ হয়ে যায়।  এটি মেলানো খুবি কস্টকর  ।  বেইজ কালার করা মোটামুটি সহজ।

ফেব্রিক GSM নিয়ে কিছু কথা

Image
টেক্সটাইলীয় ধরনা : GSM ১. টেক্সটাইলে নীট কাপড় কে কেজি হিসেবে কেনা হয় আর ওভেন কাপড় কে গজে কেনা। (সঠিক) ২. GSM শুধু মাত্র নীটে মাপা হয় ওভেন কাপড় এর  GSM মাপা হয় না।  ইদানীংকালে আমাদের বায়াররা কাপড় এর জন্য GSM এর লিমিট ধরিয়ে দিচ্ছেন। ৩. ওভেন কাপড় এর বডি বা সেল কাপড় এর GSM চেক করেন বায়ার পকেটিং এর কাপড় বা কন্ট্রাস্ট কাপড় এর GSM চেক করেন না। ৪.  GSM টলারেন্স +-৫ এটাই স্টেন্ডার্ড কিন্তু প্রডাকশনে  আমরা +-১০ পর্যন্ত আমরা ডেলিভারি দেই নীট ও ওভেন উভয়ের জন্য। ৫. ফিজিক্যাল প্রপার্টির মধ্যে Shrinkage এর পর  GSM সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৬. নীট এবং ওভেন উভয়ের Width কমাইয়া Length এ ওভার ফিড দিলে GSM এমন বাড়ে। ৭. কাপড় রিলাক্সয়ে রাখলে বা ঠান্ডা করলে GSM বাড়ে। ৮. ওভেন কাপড় এর GSM বাড়াইতে কাপড় কে সানফোরাইজ করে দিতে হয়। ফুল স্টিম দিলে GSM বেশি বাড়ে। ৯. টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ওভেন কাপড় এর কন্সট্রাকশন আর নীট এর স্টিচ লেন্থ দেখে GSM বের করে জানতে হবে।  ফেব্রিক এর ভাইবায় কমন প্রশ্ন এটি। ১০. নীট কাপড় এর GSM বায়ার Required GSM এর চেয়ে বেশি  হয়ে গেলে এর জন্য বেশি  কাপড় দিতে হয়...

Weft Straightning Device অথবা Weft Straightner কি এবং কেনো ব্যাবহার করা হয় তা জেনে নিন

Image
Weft Straightning Device  /  Weft Straightner  কিঃ স্টেনটার এর প্যাডিং জোন এর পর কাপড় এর স্কিউ, বোইং কন্ট্রোল এর জন্য একটি ডিভাইস ব্যাবহার করা হয় একে ওয়েফট স্ট্রেইটেনার বলা হয়। কিছু তথ্যঃ ১. এটি অক্সোলারি ডিভাইস,  এটি কাপড় এর কোয়ালিটির ইম্প্রুভ করার জন্য লাগায়। ২. ওয়েফট স্ট্রেইটেনার এর দুটি বিখ্যাত ব্রেন্ড আছে নাম: মাহালো,  বিয়ানকো। ৩. এটি ইয়ার্ন ডাইং কাপড়,  আর প্রিন্টিং করা কাপড় চালানোর সময় বেশি ব্যাবহার করা হয়। ৪. এর ভেতরে সেন্সর আছে যা কাপড় এর বোইং বা স্কিউনেস ডিটেক্ট করে পরে বোইং রোলার প্রেসার আর ফিডিং কন্ট্রোল করে  কাপড় এর বোইং ঠিক করে। ৫. সেন্সর গুলি কাপড় এর বোইংকে ডিগ্রীতে কনভার্ট করে মনিটরে লেফট এবং রাইটে কতো টুকো তা শো করে। ৬. ফেক্টরির লোকরা একে মাহালো বলে পরিচয়  দেয়। ৭. মেক্সিমাম ফেক্টরির এই ডিভাইস নস্ট থাকে। ৮. কম্পেক্টিং এর  সময় চেইন যুক্ত ওপেন কম্পেক্টর এর আগে এটি লাগানো হয়।

ইয়ার্ন ডাইং এর কস্টিং জেনে নিন

Image
ইয়ার্ন ডাইং এর কস্টিং কেজি প্রতি ইয়ার্ন এর কস্ট ১. কালারঃ স্টেন্ডার্ড হোয়াইট / ব্লিচ ফিনিশিং রেইট ডলারে : 1.00$ ( Standard ) সর্বনিম্ন রেইট : 0:80 $ ২. কালারঃ লাইট কালার  সেড % এর রেঞ্জ : (  Up to 0.5% ) রেইট ডলারে : 1.55$ ( Standard ) সর্বনিম্ন রেইট : 1:35 $ ৩. কালারঃ মিডিয়াম  সেড % এর রেঞ্জ : ( 0.51% to 1.5% ) রেইট ডলারে : 1.7$ ( Standard ) সর্বনিম্ন রেইট : 1:55 $ ৪.  কালারঃ ডার্ক   সেড % এর রেঞ্জ : ( 1.51% to 3% ) রেইট ডলারে : 2.4$ ( Standard ) সর্বনিম্ন রেইট : 2:15 $ ৫.  কালারঃ স্পেশাল /এক্সট্রা ডার্ক  সেড % এর রেঞ্জ : (  Above  3.01% ) রেইট ডলারে : 2.6$ ( Standard ) সর্বনিম্ন রেইট : 2:3 $ নোট : তবে ফ্লোরোসেন্ট বা নিয়ন কালার হলে সেড অনুযায়ী দাম বেশি হতে পারে,  কারন ফ্লোরোসেন্ট একমাত্র কালার যার রেইট কালার ডেভলমেন্ট করার আগ পর্যন্ত বলা যায় না। মার্সারাইজেশন এর রিকোয়ারমেন্ট থাকলে ডাইং এর সাথে কেজি প্রতি মার্সারাইজেশন এর কস্ট এড হবে।

সেড ওকে করার অপ কৌশল

Image
টেক্সটাইলীয় কৌশল : মাঝে মাঝে অনেক বয়ার সেড কোয়ালিটি নিয়ে আমাদের সাথে ঝামেলা করে,  কাপড় নিতে চায় না। তখন আমরা মাঝে মাঝে একটি উপায় অবলম্বন করিতা হলো সময় নস্ট করা। আমরা সাত সতরো বুঝাইয়া সময় নস্ট করতে থাকি তার পরে এই ভাবে যখন শিপমেন্ট এর সময় কাছে এসে যায় তখন চাকুরী বাঁচানোর জন্য বাধ্য হয়ে তারা কাপড় এর ডেলিভারি নিয়ে যায়।  শিপমেন্ট এর চাপ পড়লে সেড ও চেক করার সময় থাকে না অনেক সময়।

ফেব্রিক অফ সেড কি জেনে নিন | Fabric Off Shade

Image
অফ সেড কি একটি ব্যাচ ডাইং করতে গেলে সব কাপড় যে এপ্রুভাল এর সাথে ১০০% মিলে যায় তা ঠিক নয় কিছু হুবোহু মিলে যায়,  কিছুর হালকা পার্থক্য থাকে, আর কিছু কিছু টোন একে বারেই স্টেন্ডার্ড / এপ্রুভাল এর দারে কাছে থাকে না এদের আমরা অফ সেড বলি। অফ সেড গুলি কে রীডাকশন করে বা স্ট্রিপ করে একে সেড মিলিয়ে দিতে হয়, অফ সেড হলেও কাপড় নস্ট করা যাবে না কারন ডাইং এর কালার অনুযায়ী হিসেব করে কাপড় দেয়া হয় তাই অফ সেড ও এই হিসেবের আওতাভুক্ত। ছবি ছবিতে আমাদের একটা অফ সেড এর রোলএর কাপড় কেটে ডেলিভারি করা সেড এর সাথে মিলিয়ে দেখা হচ্ছে,  সাথে সাথে কি প্রক্রিয়ায় এটি ঠিক করা হবে তা নির্ধারন করা হচ্ছে । আমাদের এই অফ সডে ব্লু বেশি ছিলো তাই আমরা একে হট ওয়াস করেছি লিকুইড ডিটারজেন্ট দিয়ে হাল্কা ব্লু কাটার পর সেড টি ওকে হয়ে গিয়েছিলো।

অপটিকাল হোয়াইট অফ হোয়াইট এর কিছু পার্থক্য | White Fabric

Image
অপটিকাল  হোয়াইট অফ হোয়াইট এর পার্থক্য ফেক্টরির অপটিক হোয়াইট বলতে বোঝায় ধব ধবে হোয়াইট আর অফ হোয়াইট মানে ডাল হোয়াইট। কিছু তথ্য : ১. অপটিকাল হোয়াইট করতে সাধারনত ব্রাইটেনার ব্যাবহার করা হয় এবং এর ব্রাইটনেস অনেক হাই। ২. অফ হোয়াইট গুলি সরাসরি ব্লিচিং করে করা হয় বা সামান্য ইয়োলো ডাই দিয়ে ডাইং করে নেয়া হয়।  এর টোন ইয়োলোইশ গ্রে। ৩. এদের মুল পার্থক্য হলো এদের ব্রাইটনেস এ অপটিক হোয়াইট ১০০% অফ হোয়াইট ৪০-৫০% ব্রাইট হোয়াইট নেস স্কেল এর। ৪. অপটিকাল হোয়াইট এর টোন ব্লুইশ। ৫. অফ হোয়াইট এর টোন ইয়োলিশ।

মার্সারাইজেশন নিয়ে একাডেমীক কিছু ভুল ধারনা

Image
মার্সারাইজেশন নিয়ে একাডেমীক ভুল ধারনা: ছাত্র জীবনে আমরা একটি বিষয় সম্পর্কে ভুল ধারনা পেয়ে থাকি যে সব কাপড়ে মার্সারাইজেশন করা হয় না বায়ার যদি চায় তবেই মার্সারাইজেশন করা হয়। হা তথ্যটি ভুল ফেক্টরিতে এর কোন ভিত্তি নেই :p মার্সারাইজেশন না করলে কিছু সমস্যা হয় সে গুলি হলো : ১. মার্সারাইজেশন করার পর ওভেন কাপড় এবজরবেন্সি ইভেন হয় আর এব্জরবেন্সি বাড়ে। ২. মার্সারাইজেশন করা কাপড় এর ডাই পিক আপ ব্লিচ এর তুলনায় অনেক বেশি। ৩. শুধু মাত্র হোয়াইট করা হলে কাপড় এর মার্সারাইজেশন এর প্রয়োজন হয় না কারন হোয়াইট কাপড় এর সেড ইভেন আন ইভেন বা লেভেলিং এর সমস্যা নাই। ৪. অনেক ক্ষত্রে ডিপ সেডের  এর জন্য ডাবল মার্সারাইজেশন করা হয় এতে সেড এর ডেপথ অনেক বেড়ে যায় সিংগেল টাইম মার্সারাইজেশন এর তুলনায়। ৫. বায়ার না চাইলে আমাদের ডাইং এর লেভেলিং আর ডেপথ আর কাপড় এর কোয়ালিটির জন্য হলেও মার্সারাইজেশন এর প্রয়োজন। ৬. মার্সারাইজেশন ছাড়া কাপড় এর সাইনিং আর ব্রাইটনেস আনা সম্ভব না। ৭. মার্সারাইজেশন করা কাপড় এর টিয়ারিং টেনসাইল স্ট্রেনথ ব্লিচড ফেব্রিক এর তুলনায় বেশি।

ওভেন ডাইং এর কস্টিং বের করার কিছু নিয়ম বা বিষয় জেনে নিন

Image
ডাইং চার্জ ওভেন কাপড় এর ডাইং ফিনিশিং চার্জ এবং কস্টিং এর কিছু বিষয়ঃ ১. ওভেন কাপড় এর প্রিট্রিটমেন্ট আর চার্জ ২২ টাকা  পার মিটার আর এটি সব কাপড় এর জন্য একই,  প্রিট্রিটমেন্ট এর আওতায় যে সেবা পাচ্ছেন তা হলো সিনজিং,  ডিসাইজিং,  ব্লিচ,  মার্সারাইজেশন । ২. হোয়াইট কাপড় এর চার্জ ২২ টাকা মিটার,  আর এই ২২ টাকার ভেতরে ফিনিশিং চার্জ ইনক্লুড করা,  হোয়াইট জিগারে করা হয় আর এর জন্য ডাইজ লাগে না তাই এর প্রাইস কম। ৩. ওভেন কাপড় যদি পিচ করে তুলতুলে করতে চান তবে আপনাকে সাড়ে চার টাকা মিটার প্রতি গুনতে হবে। ৪. এনি ব্লাক বা ডিপ সেড এর জন্য মিটার প্রতি রেইট ৩২ টাকা আর এভেতরে ফিনিশিং চার্জ ও জড়িত। ৫. ফ্লোরোসেন্ট ডাইজের দাম অনেক বেশি তাই এর জন্য আপনাকে মিটার প্রতি ৩৬,৩৮,৪০ টাকা কালার এর প্রকার ভেদে গুনতে হতে পারে। ৬. যে কোন লাইট কালার এর জন্য ডাইং ফিনিশিং চার্জ ২৬-২৮ টাকা এর ভেতরে। ৭. প্রতিমিটার কাপড় ওয়াসিং করবেন ২-৪ টাকা মিটার পিছু ধরে রাখুন। ৮. কাপড় ব্রাশিং হবে,  করা যাবে প্রাইস ৬ টাকা প্রতি মিটার। ৯. স্টেন্টারে যাই করুন চার্জ ৮ টাকা প্রতি মিটার। ১০. RFD Ready for dyeing ক...

জেনে নিন নীট ডাইং মেশিন এর বিখ্যাত কিছু ব্রেন্ড নেইম

Image
টেক্সটাইল মেশিন এর কিছু বিখ্যাত ব্রান্ড যে গুলি আমাদের ফ্লোর গুলিতে চলে।  টেক্সটাইল এর স্টুডেন্ট দের জন্য পরামর্শ হলো,  ধরুন আপনাদের মেজর ডাইং,  তাহলে স্টুডেন্ট দের উচিৎ তাদের ডাইং প্রডাকশনে কি মেশিন চলে বা কি ব্রেন্ড এর মেশিন চলে তা নিয়ে সেল্ফ স্টাডি করা। আমি ডাইংয়ে অভিজ্ঞ বিধায় ডাইং এর মেশিন গুলির নাম ও ব্রেন্ড বলে দিচ্ছি আপনারা চাইলে গুগোলে ওই মেশিন ম্যানুফেকচারিং ম্যানুয়াল বা কোম্পানির ওয়েব সাইট দেখতে পারেন। নীট ডাইং এর জন্য ১. ইন্সপেকশন মেশিন : এর জন্য পাকিস্তানি Nazar এর মেশিন ব্যাপক হারে ব্যাবহার করা হয়। ২. টার্নিং মেশিন : এর জন্য নির্দস্ট কোন ব্রেন্ড নাই,  তবে চাইনিজ মেশিন গুলি ভালো কাজ করে। ৩. ডাইং মেশিন : ডাইং মেশিন হিসেবে কিছু ব্রেন্ড বিখ্যাত যেমন Fongs -China ,  Sclavos- Greece, Thise-Garmany, Dinmelar-Turkey...  এই মেশিন গুলির মাঝে ফংগস বেশি চলে,  ডিনমেনলার কম দামি বিধায় ছোট ছোট ফেক্টরি ডিনমেনলার ব্যাবহার করে,  তবে A Grade এর মেশিন হলো Thise-Garmany. ৪. স্টেনটার : স্টেনটার এর জন্য বেস্ট ব্রেন্ড হলো Brucknar, Monforts.  এদের ভেতর...

কেইস স্টাডি : জেনে ডাইং ফ্লোর এর উটকো গন্ধের কারন

Image
কেইস স্টাডি ডাইং হচ্ছে ওভেন ডাইং হচ্ছে,  কিন্ত আশেপাশে প্রস্রাব এর ঘন্ধে থাকা যাচ্ছে না বলতে পারেন কেও এর কারন কি ??? সম্ভাব্য কারন ১. ডাইসুফিক্স ব্রেন্ড এর ডাই দিয়ে ডাইংকরলে এই রকম ঘ্রান আসে । ২. ইউরিয়া বেশি ব্যাবহার করলে এই রকম হয়। ৩. টার্কিশ কালার ডাইং করা হলে এমন উটকো আর ঝাঁঝালো ঘ্রান আসে। ৪. এসিটিক এসিডে এমন ঘ্রান হয়।