ডাইং চার্জ ওভেন কাপড় এর ডাইং ফিনিশিং চার্জ এবং কস্টিং এর কিছু বিষয়ঃ ১. ওভেন কাপড় এর প্রিট্রিটমেন্ট আর চার্জ ২২ টাকা পার মিটার আর এটি সব কাপড় এর জন্য একই, প্রিট্রিটমেন্ট এর আওতায় যে সেবা পাচ্ছেন তা হলো সিনজিং, ডিসাইজিং, ব্লিচ, মার্সারাইজেশন । ২. হোয়াইট কাপড় এর চার্জ ২২ টাকা মিটার, আর এই ২২ টাকার ভেতরে ফিনিশিং চার্জ ইনক্লুড করা, হোয়াইট জিগারে করা হয় আর এর জন্য ডাইজ লাগে না তাই এর প্রাইস কম। ৩. ওভেন কাপড় যদি পিচ করে তুলতুলে করতে চান তবে আপনাকে সাড়ে চার টাকা মিটার প্রতি গুনতে হবে। ৪. এনি ব্লাক বা ডিপ সেড এর জন্য মিটার প্রতি রেইট ৩২ টাকা আর এভেতরে ফিনিশিং চার্জ ও জড়িত। ৫. ফ্লোরোসেন্ট ডাইজের দাম অনেক বেশি তাই এর জন্য আপনাকে মিটার প্রতি ৩৬,৩৮,৪০ টাকা কালার এর প্রকার ভেদে গুনতে হতে পারে। ৬. যে কোন লাইট কালার এর জন্য ডাইং ফিনিশিং চার্জ ২৬-২৮ টাকা এর ভেতরে। ৭. প্রতিমিটার কাপড় ওয়াসিং করবেন ২-৪ টাকা মিটার পিছু ধরে রাখুন। ৮. কাপড় ব্রাশিং হবে, করা যাবে প্রাইস ৬ টাকা প্রতি মিটার। ৯. স্টেন্টারে যাই করুন চার্জ ৮ টাকা প্রতি মিটার। ১০. RFD Ready for dyeing ক...